পোস্টগুলি

যখন কোনো বিবাহিত মেয়ে মরে যায়, কিংবা নিজের জীবনের ইতি টানে—

ছবি
  যখন কোনো বিবাহিত মেয়ে মরে যায়, কিংবা নিজের জীবনের ইতি টানে— তখন বাবা-মায়ের বুক ফেটে যায়। তারা কাঁদতে কাঁদতে বলেন, “কি কষ্ট ছিল মেয়ের মনে, একটুও তো বলল না…” কিন্তু আসলেই কি সে বলেনি? আপনার তাই মনে হয়? না, সে বলেছিল। বারবার বলেছিল। হাজার বার বলেছিল। শুধু কেউ শোনেনি। শুনেও বুঝতে চায়নি। যখন সে কেঁদে কেঁদে বলেছে, “আমি ক্লান্ত, আমি একা, আমি ভালো নেই”— তখন উত্তর এসেছে, “চাকরি ছেড়ে দাও।” “ব্যবসা বন্ধ করো।”“সংসারে মন দাও।” “আরেকটা বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে।” কিন্তু কেউ কি কখনো সেই মেয়ের স্বামীর মা-বাবাকে বলতে শুনেছেন— “বাবা, তুই সংসারে মন দে।” “বাবা, প্রতিদিন সন্ধ্যায় বন্ধুদের আড্ডা বাদ দিয়ে বউকে একটু সময় দে।” “বাবা, জিমে যাওয়া বন্ধ করে ওর পাশে থাক।” “বাবা, অফিস থেকে ফেরার পথে ওর দরকারি জিনিসগুলো নিয়ে আয়।” “বাবা, মাঝে মাঝে ওকে ঘুরতে নিয়ে যাস।” “বাবা, ওকে এত কষ্ট দিস না।” না, এমন কথা আমরা শুনি না। কারণ, পুরুষদের কম্প্রোমাইজ করতে হয় না। তাদের শেখানো হয় না “সংসার করা” মানে দুজনের সমান দায়িত্ব। তাদের শেখানো হয়, সংসার মানে নারী করবে — সব স্যাক্রিফাইস, সব ধৈর্য, সব বোঝাপড...

অবশেষে বেরিয়ে আসলো সত্য ঘটনা, সোহেল বলে আমি একা করি নাই আমার সা....see more

ছবি
  ‘রান্নাঘর থেকে শব্দ শুনছি। মনে করছি, পাশের ফ্ল্যাটের বাচ্চা চিৎকার দেয়। আমার মেয়ে যে চিৎকার দিতেছে, আমি সেটা বুঝতে পারি নাই। মনে করেছি, ওর সাথে বড় মেয়ে গেছে, আমার মেয়ে চিৎকার দিবো কেমনে?’ কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়েন রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশুটির মা। গতকাল বুধবার দুপুরে পল্লবী থানাধীন সেকশন-১১ নম্বরে শিশুটির বাসায় গিয়ে তার মা, বড় বোনসহ স্বজনদের সঙ্গে কথা হয়। গত মঙ্গলবার এই ভবনের অন্য একটি ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার বাসায় ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় দ্বিতীয় শ্রেণির ওই শিশুকে। দুপুরে বাড়ির সামনে গিয়ে দেখা যায়, হত্যাকারীদের জনসমক্ষে ফাঁসির দাবিতে ব্যানার ঝুলছে। স্থানীয় লোকজন জড়ো হয়ে আছে, কেউ কেউ ক্ষোভ জানাচ্ছে। নিহত শিশুটির পরিবার যে ফ্ল্যাটে থাকে, সেটির দরজা খুলতেই একটি কক্ষ। ডান দিকের ভেতরে আরেকটি কক্ষ। অভিযুক্ত সোহেলের বাসা তাদের ফ্ল্যাটের বিপরীতে। ওই বাসার দরজা তালাবদ্ধ দেখা যায়। দরজার সামনে কয়েকটি স্যান্ডেল পড়ে রয়েছে। কিছুক্ষণ অপেক্ষার পর নিহত শিশুটির বাসায় গিয়ে কথা হয় তার মা ও বড় বোনের সঙ্গে। শিশুটির মা আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে বড়...

জল্পনার অবসান, ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমার

ছবি
  সকল জল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে চূড়ান্ত স্কোয়াডেও টিকে গেলেন তিনি। ​রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে আজ এই ঘোষণা দেওয়া হয়। প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর। ফুটবলের অন্যতম নামী এই কোচের অধীনে, পাঁচবারের বিশ্বকাপ জয়ী এবং একমাত্র দেশ হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী সেলেসাওরা এবার এক ঝাঁক তারকা ও নতুন উদ্যম নিয়ে মাঠে নামবে। ​দীর্ঘ আড়াই বছর পর নেইমার সফলভাবে ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরেছেন। ২০২৩ সালের পর এই প্রথম এই ফরোয়ার্ড জাতীয় দলে ফিরছেন। এটি হতে যাচ্ছে তার চতুর্থ বিশ্বকাপ।

মোকাররমকে ৮ টুকরা করে মরদেহ ফেলে ‘বিরিয়ানি খেয়ে পার্টি’ করেন পরকীয়া প্রেমিকা

ছবি
  রাজধানীর মুগদায় আবদুল গনি রোডের দুই বাড়ির ফাঁকা জায়গায় মরাপচা গন্ধ পান এলাকাবাসী। রোববার (১৭ মে) বিকেলে খবর দেয়া হয় পুলিশকে। উদ্ধার হয় পলিথিনে মোড়ানো এক ব্যক্তির মরদেহের ৭ টুকরা। পাশের ময়লার স্তূপ থেকে উদ্ধার হয় মাথাও। পরে মরদেহের পরিচয় নিশ্চিত হয় আইনশৃঙ্খলাবাহিনী। নিহত ব্যক্তির নাম মোকাররম মিয়া। সৌদি প্রবাসী মোকাররমের বাড়ি বাহ্মণবাড়িয়ায়। ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী মোকাররমকে নৃশংসভাবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‌্যাব। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, মোকাররমকে হত্যার পর মরদেহ ৮ টুকরা করে রাজধানীর মুগদার মান্ডা এলাকার বিভিন্ন স্থানে পলিথিনে ভরে ফেলে রাখা হয়। এরপর পরকীয়া প্রেমিকা তাসলিমা আক্তার ওরফে হাসনা (৩১) তার বান্ধবী ও বান্ধবীর মেয়েকে নিয়ে একটি হোটেলে গিয়ে বিরিয়ানি খান এবং রাতে বাসায় ফিরে ছাদে পার্টি করেন। চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উদঘাটনে ছায়া তদন্তে নামে র‌্যাব। গ্রেফতার করা হয় হেলেনা বেগম (৪০) নামে এক নারী ও তার ১৩ বছর বয়সি মেয়েকে। জিজ্ঞাসাবাদে সামনে আসে হত্যার রহস্য। সোমবার (১৮ মে) সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, সৌদি প্রবাসী বন্ধু সুমনের স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন মোকাররম। সেই...

ক্যা'ন্সারে আ'ক্রান্ত স্ত্রীকে রেখে মাত্র ১৮ দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী!

ছবি
  ক্যা'ন্সারে আ'ক্রান্ত স্ত্রীকে রেখে মাত্র ১৮ দিনের মাথায় দ্বিতীয় বিয়ে করেছেন স্বামী—এমন একটি ভিডিও সামনে আসলো. জানা যায়, নবম শ্রেণিতে পড়াকালীন ভালোবেসে বিয়ে করেছিলেন এই দম্পতি। বর্তমানে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন এবং সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সহায়তা চেয়েছেন। এদিকে তার অসুস্থতার মধ্যেই স্বামীর দ্বিতীয় বিয়ের খবর অনেককে ব্যথিত করেছে। ( মেয়েটিকে নিয়ে তার হাজবেন্ড বাইক এক্সিডেন্ট করেছিল এরপরেই আস্তে আস্তে মেয়েটির অসুস্থ হওয়া সুরু হয় এবং এটা ব্লা*ড ক্যা*-ন্সারের দিকে যায়.)... মানুষ কত নি*-ষ্ঠুর মেয়েটিকে তার হাজবেন্ড, মেয়েটির বাবার কাছে রেখে গিয়েছে, সে আর নিতে চায় না... এর নাম ভালোবাসা এর নাম বিয়ে?... আমরা সুস্থতা কামনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন...

তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে পাঁচদিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

ছবি
  আগামী পাঁচদিন দেশের তাপপ্রবাহ ও বৃষ্টিপাত নিয়ে ১২০ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরদিন ১৮ই মে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সেই সাথে দেশের আটটি বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন দেখা যাবে না। এদিন ভারি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের কোথাও কোথাও। বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে অপরিবর্তিত থাকবে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর পরেই আস্তে আস্তে সারাদেশের বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।

পত্রিকা: 'এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে সরকার'

ছবি
  ' এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে ৪৬ হাজার কোটি টাকা নিয়েছে সরকার 'এটি বণিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম। এ খবরে বলা হয়েছে, ট্রেজারি বিলের মাধ্যমে গত এপ্রিলে ৪৬ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সরকার। এই অর্থের বড় অংশই আবার ব্যয় হয়েছে এর আগে ট্রেজারি বিলের মাধ্যমে নেয়া ঋণ পরিশোধে। মূলত কাঙ্ক্ষিত হারে রাজস্ব আহরণ না হওয়ায় সরকারকে ট্রেজারি বিলের মাধ্যমে অর্থ সংগ্রহ করে ঋণের টাকা পরিশোধ করতে হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে খবরটিতে। তাছাড়া অর্থবছরের শেষ প্রান্তিকে সরকারি ব্যয়ের গতি বাড়ার কারণেও এ সময় সরকারের ঋণ গ্রহণের পরিমাণ বেড়ে যায়। তবে দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় মেটাতে ঋণ করার পুরনো কৌশল থেকে বের হয়ে আসার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, এ বছরের মার্চে সরকার ট্রেজারি বিলের মাধ্যমে ৩৩ হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল। এক মাসের ব্যবধানে গত এপ্রিলে ট্রেজারি বিলের মাধ্যমে সরকারের নেয়া অর্থের পরিমাণ ৩৯ শতাংশ বেড়ে ৪৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে।